×

টঙ্গী পূর্ব থানা জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন রোববার দুপুরে কলেজগেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।


গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট এনামুল হুদা সরকার মনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, শেখ মোহাম্মদ আলেক, মোমেন মিয়া, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ভিপি মামুন, সিরাজুল ইসলাম সাথী, নাজমুল হোসেন মন্ডল, এস.এম রাসেল, আলী মামুন প্রমুখ।


সম্মেলনে শেখ মো. রুবেল হোসেনকে সভাপতি ও মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে আমাদের সবাইকে কাঁদে কাঁদ মিলিয়ে দলের জন্য কাজ করতে হবে।