×

গাজীপুরে এইচএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার ॥ অবশেষে ডিবির হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : এইচএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার সেজে এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের চিকিৎসা দিয়ে আসছিলেন কথিত ডা: মো: নাজমুল হুদা। বিষয়টি আঁচ করতে পেরে অবশেষে গাজীপুর ডিবি অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করে।


ডিবি পুলিশ জানায়, কথিত ডা: মো: নাজমুল হুদা ঘটা করেই পাঁচ বৎসর যাবৎ ভোগড়া বাইপাসস্থিত এন.এস. জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩শ’ টাকা ভিজিটে চেম্বার করে রোগী দেখে যাচ্ছেন। এছাড়া তিনি ভূয়া নাম ও সার্টিফিকেট ব্যবহার করে স্কয়ার ফ্যাশন লিঃ, আমান টেক্সটাইল লিঃ, ফখরুদ্দিন টেক্সটাইল লিঃ এর নিয়োগকৃত ডাক্তার হিসেবে কর্মরত আছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি ডিবি (উত্তর) বিভাগ শুক্রবার বিকেলে তার চেম্বারে অভিযান পরিচালনা করে উক্ত ভূয়া ডাক্তারকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কমিশন আইনের ২২(২) ধারা মোতাবেক এক বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।