নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ এর মধ্যে “কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
উল্লেখ্,য মুজিব বর্ষে ১০০ টি যুবশপ এবং ১০০ টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
