নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ), ব্র্যাক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দিনব্যাপী বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, আইনী ক্যাম্প ও বিনামূল্যে মাস্ক বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) গাজীপুর জেলা শাখার সভাপতি আলী আসাদ খান খোকা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রঞ্জুল ইসলাম রঞ্জু, টঙ্গী পূর্ব থানা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি রজব আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান স্বপন, টঙ্গী পশ্চিম থানা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক মেহের খান মাস্টার। আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান শাহিন, মাইনুদ্দিন সরকার রানা, হাসান মোল্লা, সফিকুল ইসলাম, মিলন ফকির, শাহ-আলম, সাফায়েত আহম্মেদ, তানজু ইসলাম প্রমূখ।
