নিজস্ব প্রতিনিধি, গাজীপুর থেকে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবীতে গাজীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ অব্যাহত আছে।
আজ বৃহষ্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল নলজানী এলাকার দলীয় কার্যালয় হতে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ওয়ারলেস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে আব্দুস সামাদ সরকারের সভাপতিত্ত্বে ও মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর কৃষকলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস, শেখ রইস উদ্দিন, ইমান উদ্দিন, বিকাশ সরকার, এনামুল হাসান নিঝুম প্রমূখ।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানান।
