×

গাজীপুরে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর থেকে : গাজীপুরে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসি গাজীপুর মহানগর শাখা শহরের হাবিবুল্লাহ সরণি’র কমিশনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য ও গণশিক্ষা সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি শাহ সামসুল হক রিপন, সিটি কাউন্সিলর মোশারফ হোসেন, জুলহাস উদ্দিন, ফজলুল হক বাদল, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিয়া, সদস্য মোয়াজ্জেম উদ্দিন আহম্মেদ মুকুল, মহিউদ্দিন জোমাদ্দার মিন্টু, অধ্যক্ষ হুমায়ূন কবীর, শামসুল আলম শিবলী প্রমুখ।