×

অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ৪৩তম বিসিএস এ অংশ নিতে পারবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৪৩তম বিসিএস এ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু করোনা ভাইরাস সংক্রামণের কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে এই বিসিএস এ অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ।

তবে, যে সব শিক্ষার্থী অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃর্তীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন বা এখনো উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।

এছাড়া প্রফেশনাল কোর্স (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) এ যে সব শিক্ষার্থীরা প্রথম সেমিষ্টার থেকে সপ্তম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে অস্টম সেমিষ্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন শুধু তারাই ৪৩তম বিসিএস এ অংশ নিতে পারবেন।