×

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভোগড়া বাইপাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ধারালো চাকু, ড্রিল মেশিন, স্ক্রু ড্রাইভার, রেঞ্জসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন-মুন্সীগঞ্জের লৌহজং থানার জশলং গ্রামের তমিজ উদ্দিনের ছেলে লিমন উরফে মিজান (২৭), ঠাকুরগাঁও জেলা সদরের গৌরীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজগর (৩৮), বরিশাল জেলার গৌরনদী থানা ও গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে আলামিন (২৮), ভোলা জেলা সদর থানার মেদুয়া গ্রামের আব্দুল গনির ছেলে খলিল (২৬), ঢাকার বংশাল থানার ১০৩ আবুল হাসনাত রোড এলাকার রফিক মিয়ার ছেলে পাপ্পু (৩০)।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের উপরে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাইভেকটার জব্দ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এঘটনায় সোমবার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।