নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএস মঞ্জুর রনি, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হোসেন, হুমায়ুন কবির রাজ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সভাপতি প্রার্থী কাজী কামাল হোসেন, শাহজাহান সিরাজ সাজু, ৫১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী মোস্তফা মিয়া, লুৎফর রহমান, সোহেল রানা, এডভোকেট বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবলী আহমেদ, নুরুজ্জামান শেখ প্রমুখ।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার হুকুমদাতাসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নামকরণ করেছিলেন “বাংলাদেশ”। আর ২০২০ সালের এইদিনে সেই বাংলাদেশে ভাঙ্গা হলো তারই ভাস্কর্য। এইটা কিসের আলামত। বঙ্গবন্ধুর বাংলায় কোন ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের ঠাঁই দেওয়া হবেনা।
