×

শিল্পা শেটির রাজকীয় রেস্তোরা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেটি পারেন না এমন কাজ বোধ হয় নেই! অভিনয় থেকে বিচারকের আসন-সব যায়গায় হাজির তিনি। এতকিছুর সঙ্গে ব্যবসাও সামলান তিনি।

মুম্বাইয়ে বাস্তিয়ান চেনের একাধিক হোটেলের মালকিন তিনি। এবার সেই হোটেলেরই আরও এক শাখা খুলতে চলেছে মুম্বাইয়ের ওরলি অঞ্চলে। আপাতত নতুন হোটেলের খাবারের স্বাদ যাচাই করছেন শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্র। গত শুক্রবার রাতে তাদের সঙ্গী হলেন বলিউডের আরও এক বিখ্যাত জুটি। রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা।

তাদের কিছু ছবি শিল্পা পোস্ট করেন তার ইনস্টাগ্রামে। সেখান থেকেই তার নতুন হোটেলের অন্দরমহলের রাজকীয় সাজসজ্জার ঝলক মিলেছে। অন্য দিকে শিল্পাও কালো আউট টপ এবং লেদার প্যান্টে নজরকাড়া।

শিল্পা এবং রাজের সঙ্গে তাদের নতুন হোটেলে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত জেনেলিয়াও। ইনস্টাগ্রামে সকলের সঙ্গে সেলফি পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ শিল্পা এবং রাজ বাস্তিনে এমন এক সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এই হোটেলে আসার অভিজ্ঞতা এবং খাবার, দুই-ই অসাধারণ ছিল। আমাদের মাঝে মধ্যেই এ রকম করা উচিত।’