×

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা- আহত ৩

আবির আকাশ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খন্দকারপুর গ্রামের কানু পাটয়ারি বাড়ি, হোনার বাড়ির দরোজা নামক স্থানে জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালায়।

এতে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ও একই এলাকার মৃত এসহাকের ছেলে জাহিদ হোসেন(১৭), নুরজাহান বেগম (৬২),মোঃ খোকন এর স্ত্রী পুষ্প আক্তার(৩৩)কে একই এলাকার মফিজের ছেলে আব্দুর রহিম, জয়নাল আবেদীনের স্ত্রী রানী বেগম ও আহসানউল্লার ছেলে মোরশেদ আলমসহ কয়েকজন মিলে লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা বাগানের অনেক সুপারি গাছ কেটে ফেলে।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফুলেন বড়ুয়া উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন-‘এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।