×

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর, সারাদেশে তীব্র প্রতিবাদ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে।

এই ঘটনায় সারাদেশে তীব্র প্রতিবাদ চলছে।

দুর্বৃত্তরা ভাস্কর্যের হাত ও মুখমন্ডল এ কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে ।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত গণমাধ্যমে বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাত দুইটার দিকে দুজনকে দেখা যাচ্ছে তারা ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।’

জানতে চাইলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কুষ্টিয়ায় এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সারাদেশে তীব্র প্রতিবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোচ্চার সারাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানায়। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আনার দাবি জানায়।