×

শ্রদ্ধাঞ্জলি, আদর্শের বাতিঘর শহীদ আহসান উল্লাহ মাষ্টার

মোহাম্মদ আলম : ইতিহাসের বিয়োগান্তক সাক্ষি হিসাবে গাজীপুরের সর্বস্তরের মানুষ ৭ মে পালন করে আসছে। ২০০৪ সালের ৭ মে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন। আজ গাজীপুরের মানুষ দুয়া ও স্মরণ সভার মাধ্যমে তাদের প্রিয় নেতার ১৭তম শহাদত বার্ষিকী পালন করছে।

মানুষ তার সৎ কর্ম ও মানবিক আদর্শের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে। শহীদ আহসান উল্লাহ মাষ্টার মানুষের মাঝে বেঁচে আছেন। মুক্তিযুদ্ধের দেশপ্রেমিক বীর সেনানী, একজন আদর্শ শিক্ষক, কর্মদক্ষ শ্রমিক নেতা, জনহিতৈসী রাজনীতিবিদ, সুষ্ঠু ও সুন্দর সমাজ সংস্কারক, একজন সৎ ও দক্ষ জনপ্রতিনিধি হিসাবে প্রতিটি ক্ষেত্রে তিনি সফলতার সাক্ষর রেখে গেছেন। প্রতিটি পদক্ষেপে তার আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে সমাদৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বাতিঘর শহিদ আহসান উল্লাহ মাষ্টার। প্রয়ান দিবসে বিনম্র শ্রদ্ধা।

শহীদ আহসান উল্লাহ মাষ্টার গাজীপুর মহানগরের হায়দারাবাদ পৈত্রিক নিবাসে চিরনিদ্রায় শায়িত আছেন। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতিলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ প্রিয় নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মহান নেতার কর্ম ও জীবন নিয়ে আলোচনা করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ স্মরণসভার আয়োজন করে । মহানগরের মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দুয়ার আয়োজন করা হয়েছে।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি পিতার আদর্শ উত্তরসুরী। যিনি পিতার আদর্শকে গাজীপুরের সীমানা ছাড়িয়ে দেশব্যাপি বিস্তৃত করেছেন।

মাতৃভাষা পরিবারের পক্ষ থেকে এই মহান নেতার প্রতি বিনম্রশ্রদ্ধাঞ্জলি।
০৭/০৫/২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *