×

বিশিষ্ট চলচ্চিত্রকার আজহারুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিশিষ্ট চলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ৩২তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর সোমবার । ১৯৮৮ সালের এই দিনে তিন হৃদরোগে মারা যান।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


তিনি ষড়যন্ত্র ও রিক্সাওয়ালা নামে দুটি চলচ্চিত্র এবং অসংখ্য মঞ্চ নাটক পরিচালনা ও অভিনয় করেছেন। তার লেখা নাটকের মধ্যে রয়েছে- প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি।


উল্লেখ্য, তিনি গাজী গ্রুপের পত্রিকা দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলামের বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *