×

করোনা নিয়ে সচেতন হোন

 

গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯০৮ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৫ জনের। এই পরিসংখ্যানে আপনার ভাবান্তর না হলে একবার কোভিড হাসপাতাল গুলো ঘুরে আসতে পারেন। হাসপাতালে তিল ধারনের ঠাই নেই। খালি নেই আইসিইউ বেড। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমনের মাত্রা। এখনো সময় আছে সচেতন হবার। সরকারি স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন।

চারপাশ দেখে মনে হচ্ছে মানুষ কিছু মনেই করছে না। এক্কেবারে স্বাভাবিক চলাফেরা। বাস, ট্রেন, লঞ্চ বা ব্যক্তিগত গাড়ি সবখানে মানুষের অনিরাপদ চলাফেরা। অনেকে যাও মাস্ক পরিধান করেন। কোন কোন সময় তাও সঠিক নিয়ম মানা হয় না।

করোনার প্রকোপ একটু কমতেই পর্যটন এলাকাগুলোতে ভিড় বেড়েছে। যখন করোনার প্রকোপ বাড়ছে তখনো পর্যটন এলাকায় ভিড় কমছে না। নিরব ঘাতক করোনা থেকে মুক্তি পেতে হলে এখনই সকলকে সচেতন হতে হবে। নচেত করোনা থেকে নিস্তার নেই।

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারি সংশ্লিষ্ট দপ্তর সমুহের উচিত অচিরেই জনসাধারণকে সচেতনতামূলক কার্যক্রম আরো বাড়ানো। যতক্ষন করোনা সম্পূর্ণ নির্মূল না হচ্ছে ততদিন করোনা নিয়ে অবহেলা মোটেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *